[email protected] মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬
২১ মাঘ ১৪৩২

সারা দেশের রেল যোগাযোগ বন্ধ চট্টগ্রামের সঙ্গে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৪, ০২:১২
আপডেট: ২৩ আগষ্ট ২০২৪ ০২:০৮

অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও ভারত থেকে নেমে আসা নদীর পানির তোড়ে ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকাসহ সব রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম।

জানা গেছে, চট্টগ্রাম স্টেশন থেকে বৃহস্পতিবার সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে গিয়েছিল। কিন্তু বন্যার কারণে ট্রেনগুলো গন্তব্যে যেতে পারেনি। ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন পানিতে ডুবে গেছে। বন্যার পানিতে কুমিল্লায় রেললাইন উপড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ফেনী স্টেশনে বন্যার পানি জমে রয়েছে।

চট্টগ্রাম থেকে ঢাকা, জামালপুর, সিলেট ও চাঁদপুরে প্রতিদিন ১১টি আন্তনগর ট্রেন চলাচল করে। এ ছাড়া কক্সবাজার, নাজিরহাট, চাঁদপুর, ঢাকা ও ময়মনসিংহে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে নিয়মিত।

সাইফুল ইসলাম বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে পাহাড় ধস হয়েছে। নিরাপত্তা বিবেচনায় এসব এলাকার সকল রুটে রেল চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর