[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২১ মাঘ ১৪৩২

কুষ্টিয়া পৌরসভার তিন কাউন্সিলর আটক

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৭

কুষ্টিয়া পৌরসভার মিটিং থেকে বের হওয়ার সময় তিন কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপু‌রে কুষ্টিয়া পৌরসভা থেকে তাদের আটক করে র‌্যাব কার্যাল‌য়ে নি‌য়ে নেওয়া হয়।

আটক তিন কাউন্সিলর হলেন- কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাইফ-উল-হক মুরাদ, ১১ নম্বর ওয়ার্ডের আনিছ কোরাইশী ও ৬ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম।

র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান বলেন, কুষ্টিয়া মডেল থানায় হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী বলেন, গ্রেপ্তার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর