[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২১ মাঘ ১৪৩২

দেউলিয়া হওয়ার পথে ১০ ব্যাংক: গভর্নর

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৮

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আমরা আশা করি না কোন ব্যাংক দেউলিয়া হোক, তবে কমপক্ষে ১০ টা ব্যাংক দেউলিয়া হওয়ার মত খারাপ অবস্থায় চলে গেছে। সরকার তাদের বাঁচানোর চেষ্টা করছে।

রোববার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর আহসান এইচ মনসুর।

গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়নি। সেটা এস আলম এর হোক বা সালমান এফ রহমান এর হোক। কোন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি।

তিনি আরও বলেন, আমানতের সুরক্ষা বীমার পরিমাণ ১ লাখ থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করেছে বাংলাদেশ ব্যাংক।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর