[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২১ মাঘ ১৪৩২

নবনিযুক্ত সিইসি ও ইসিদের শপথ রোববার

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৪, ১২:৩৯

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য চার নির্বাচন কমিশনার (ইসি) আগামীকাল রবিবার শপথ নেবেন।

সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আগামীকাল রোববার (২৪ নভেম্বর) বেলা দেড়টায় শপথ অনুষ্ঠান হতে পারে। শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এর আগে গত বৃহস্পতিবার সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের নিয়োগ দেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এ এস এম মো. নাসির উদ্দীন। তার সঙ্গে চার নির্বাচন কমিশনারের নামও ঘোষণা করা হয়েছে। 
 
নতুন চার নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর