[email protected] মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬
২১ মাঘ ১৪৩২

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জুলাই ২০২৫, ২১:৪১

ছবি: সংগৃহীত

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ কয়েদির সাজা মওকুফ করে মুক্তির আদেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১ জুলাই) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এ তথ্য জানান।

তিনি বলেন, কারাগারে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি যাদের সাজা রেয়াতসহ ২০ বছর শেষ হয়েছে তাদের মধ্যে ৫৬ জন বন্দিকে সদাশয় সরকার কারা বিধি ৫৬৯ মোতাবেক ফৌজদারি কার্য বিধি ৪০১(১) এর প্রদত্ত ক্ষমতাবলে অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি প্রদানের আদেশ প্রদান করেছে। তবে সাজা মওকুফ হওয়া ৫৬ জন বন্দির নাম-পরিচয় প্রকাশ করেনি কারা অধিদপ্তর।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর