[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২১ মাঘ ১৪৩২

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেফতার

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫২
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৯

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেফতার করা হয়েছে। আশুলিয়া থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা জেলার এসপি আহম্মদ মুঈদ।

ঢাকা জেলার আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার করা হয়েছে।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আদালতে পাঠানো হবে বলে এসপি জানান।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর