[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

সিএমএইচে চিকিৎসা নিয়েছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৪, ২০:৪৭

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ত্বকের একটি ক্ষত অপসারণের চিকিৎসা নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) অস্ত্রোপচার করা হয়। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, শুক্রবার সকালে তিনি ফের দায়িত্ব পালন করেন। 

চলমান সংলাপের অংশ হিসেবে শনিবার (১৯ অক্টোবর) কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর