[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ১৮:০৩

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের চায়ের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে যায় মির্জা ফখরুলের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল।

এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ছিলেন। 
 
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তবে তাদের মধ্যে কী ধরনের আলোচনা হয়েছে এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। 

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর